সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কীভাবে খাবেন ডিম

    কীভাবে খাবেন ডিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিম ওজন কমাতে সাহায্য করতে পারে কারণ এটি উচ্চ প্রোটিনসমৃদ্ধ, কম ক্যালোরিযুক্ত এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। তবে ডিম খাওয়ার সঠিক পদ্ধতি জানা জরুরি, যাতে এটি ওজন কমানোর জন্য কার্যকর হয়।

    জেনে নিন যেভাবে ডিম খেলে ওজন কমবে-

    ১. সেদ্ধ ডিম: ওজন কমানোর জন্য সবচেয়ে উপকারী। এতে কম ক্যালোরি এবং বেশি প্রোটিন থাকে। সকালে নাশতায় খেলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না।
    কিভাবে খাবেন?
    প্রতিদিন ১-২টি সেদ্ধ ডিম খেতে পারেন। এতে লবণ, গোলমরিচ বা লেবুর রস দিয়ে খেতে পারেন। সাথে শসা, টমেটো, বা কাঁচা সবজি খেতে পারেন।

    ২. ডিমের সাদা অংশ: ক্যালোরি কম, প্রোটিন বেশি। ফ্যাট কম থাকায় দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

    কিভাবে খাবেন?
    ২-৩টি ডিমের সাদা অংশ ও ১টি সম্পূর্ণ ডিম দিয়ে অমলেট বানাতে পারেন। সবজি (পেঁয়াজ, ক্যাপসিকাম, ব্রকোলি) যোগ করলে আরও স্বাস্থ্যকর হবে।
     
    ৩. ডিম ও সবজি ভাজি: পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত। ফাইবার ও প্রোটিন একসাথে পাওয়া যায়।

    কিভাবে খাবেন?
    ২টি ডিম ফেটিয়ে সামান্য অলিভ অয়েল বা নারকেল তেলে ভাজুন। সাথে ক্যাপসিকাম, ব্রকোলি, টমেটো বা পালং শাক যোগ করুন।

    ৪. ডিম ও ওটমিল: ডিম ও ওটস একসাথে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। সুস্থভাবে ওজন কমাতে সহায়ক।

    কিভাবে খাবেন?
    ১টি সেদ্ধ ডিম ও এক বাটি ওটমিল একসাথে খান। ওটসে মধু বা বাদাম যোগ করতে পারেন

    ৫. রাতের খাবারে হালকা ডিমের স্যুপ: হালকা খাবার হওয়ায় রাতে হজম সহজ হয়। গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
     
    কিভাবে বানাবেন?
     
    হালকা লবণ ও গোলমরিচ দিয়ে ডিমের স্যুপ তৈরি করুন। সবজি বা চিকেন স্টক যোগ করতে পারেন।
     
    যেভাবে ডিম খাবেন না-
     
    অতিরিক্ত তেলে ভাজা ডিম ক্যালোরি বাড়িয়ে দেয়। অতিরিক্ত ঝাল বা মসলা ওজন কমানোর বদলে হজম সমস্যা তৈরি করতে পারে। শুধু ডিম খেলেই ওজন কমবে না, ব্যালান্সড ডায়েটের প্রয়োজনও আছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ