সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ৪

    ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১১টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত ৪ জনসহ দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। সর্বশেষ দুজনের মৃত্যুসহ মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১০ জনে।

    মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

    উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ