সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
  • হাত পরিষ্কারে স্যানিটাইজার না সাবান—করোনাভাইরাস ঠেকাতে কোনটি শ্রেয়?

    হাত পরিষ্কারে স্যানিটাইজার না সাবান—করোনাভাইরাস ঠেকাতে কোনটি শ্রেয়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুব বেশিদিন আগের কথা নয়, ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় মানুষ আতঙ্কে হ্যান্ড স্যানিটাইজার কেনায় হুমড়ি খেয়ে পড়েছিল। সেসময় দেশে স্যানিটাইজারের সংকট দেখা গিয়েছিল। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ফের করোনাভাইরাস দেখা দিচ্ছে। আমাদের দেশেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় সচেতন হতে বলছেন চিকিৎসকরা। এখন স্যানিটাইজার নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে। সত্যি কি স্যানিটাইজার করোনাভাইরাসের জীবাণু ধ্বংস করে? অন্যদিকে সাবানপানি কতটা কাজে আসে? মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ানে চিকিৎসকরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কি নিজেরা তৈরি করে ব্যবহার করা উচিত? 

    স্যানিটাইজার: হ্যান্ড স্যানিটাইজার নতুন নয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নার্সিং শিক্ষার্থী লুপ হেরনান্দেজ হ্যান্ড স্যানিটাইজারের ধারণা দেন। কিন্তু ২০০৯ সালের সোয়াইন ফ্লু মহামারির সময় এটি সাধারণ মানুষের ব্যবহারে ব্যাপক বিস্তার লাভ করে।বর্তমানে রঙিন, সুগন্ধযুক্ত এবং আকর্ষণীয় প্যাকেজিং-এ স্যানিটাইজার বাজারে পাওয়া যায়, যা শিশুদেরও আকৃষ্ট করে। তবে এর মূল কার্যকরী উপাদান হলো অ্যালকোহল। এনএইচএস, পাবলিক হেলথ ইংল্যান্ড এবং বিশেষজ্ঞদের মতে, ভাইরাস ধ্বংসে হ্যান্ড স্যানিটাইজারে কমপক্ষে ৬০% অ্যালকোহল থাকা জরুরি।

    যেভাবে করোনার জীবাণু ধ্বংস হয়: লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের অধ্যাপক স্যালি ব্লুমফিল্ড বলেন, করোনাভাইরাস একটি ‘এনভেলপড ভাইরাস’। অর্থাৎ এর বাইরের আবরণ থাকে, যেটি অ্যালকোহলের সংস্পর্শে ভেঙে যায়। তাই এটি ধ্বংস করা তুলনামূলকভাবে সহজ।

    তবে ব্লুমফিল্ড ঘরোয়া উপায়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে সতর্ক করেছেন। কারণ ঘরে তৈরি জেলে সঠিক অনুপাতে অ্যালকোহল এবং ত্বক সংরক্ষণের উপাদান (ইমোলিয়েন্ট) না থাকায় ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

    সাবানই কি সবচেয়ে নিরাপদ: করোনাভাইরাসের জীবাণু নিয়ে একাধিক গবেষণা করা হয়েছে। ২০১৯ সালে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির এক গবেষণা বলছে—সাবান ও পানিতে ভালোভাবে হাত ধোয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি। কারণ, সাবান ভাইরাসের আবরণ ভেঙে দেয় এবং পানিতে ধুয়ে তা সম্পূর্ণভাবে হাত থেকে দূর হয়।

    হাত ধোয়ার সঠিক পদ্ধতি: অনেকেই করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে হাত ধুচ্ছেন। তবে সঠিক নিয়মে হাত না ধোয়ার কারণেও বিপদ হতে পারে বলছেন চিকিৎসকরা। তারা সঠিক নিয়মে হাত ধোয়ার কয়েকটি ধাপ জানিয়েছেন। এগুলো হলো:-  

    • প্রথমে পানি দিয়ে হাত ভিজিয়ে নিন;
    • সাবান দিয়ে দুই হাত, আঙুলের ফাঁক, নখের নিচে ভালোভাবে ঘষুন;
    • কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে ঘষে ধুয়ে ফেলুন;
    • একবার ব্যবহারযোগ্য তোয়ালে দিয়ে হাত মুছে একই তোয়ালেতে কল বন্ধ করে ফেলুন।

    ভেজা হাতে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি। সেজন্য গবেষণা বলছে, কাগজের তোয়ালে ব্যবহার করা এয়ার ড্রায়ারের চেয়ে বেশি কার্যকর।

    স্যানিটাইজারের অতিরিক্ত ব্যবহারে বিপদ: পরিবেশ স্বাস্থ্য বিশেষজ্ঞ লিসা অ্যাকারলি বলেন, হ্যান্ড স্যানিটাইজার অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুকিয়ে যেতে পারে, যা পরবর্তী সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই এটি মিতব্যয়ীভাবে এবং সাবানপানি না পেলে ব্যবহার করাই ভালো। যখন ঘরের বাইরে থাকবেন আর সাবানপানি ব্যবহার করতে পারবেন না তখন স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। ঘরের ভেতর থাকলে স্যানিটাইজার ব্যবহার না করাই ভালো বলছেন বিশেষজ্ঞরা।  

    করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ভীত না হয়ে সচেতন ও নিয়মিত হাত ধোয়া সবচেয়ে কার্যকর উপায়। তাই হাত জীবাণু মুক্ত রাখার চেষ্টা করতে হবে। হাত আপনার চোখ, নাক এবং মুখে দেয়া থেকে বিরত থাকুন কারণ এ থেকে জীবাণু শরীরের ভেতরে প্রবেশ করে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ