শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সংযুক্ত আরব আমিরাতে ব্যারিস্টার সাকিলা ফারজানার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

    সংযুক্ত আরব আমিরাতে ব্যারিস্টার সাকিলা ফারজানার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    সোমবার (১৬ জুন) আবুধাবি মোছাফ্ফা হাটহাজারী প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

    এসময় প্রধান অতিথি'র বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটা  রাষ্ট্র যে রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে। যাকে আমরা শকুন’র দৃষ্টি বলি। এ রাষ্ট্রকে সবাই ব্যবহার করে, এ ব্যবহৃত সিঁড়িটার জন্য অনেক ষড়যন্ত্র থাকে। বাংলাদেশ কিন্তু এ স্বৈরাচারের পতনের পরেও ষড়যন্ত্র মুক্ত নয়। দেশে এখনো অনেক রকম ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

    তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, এ ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের আরও অনেক সংগ্রাম বাকী আছে, সমন্বিত সংগ্রামের মাধ্যমেই আমরা বাংলাদেশকে ষড়যন্ত্র মুক্ত করতে পারি। প্রবাসীরা রেমিট্যান্স না পাঠিয়ে স্বৈরাচারের পতনে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা অনস্বীকার্য।  বাংলাদেশের অর্থনীতিতে একদিনে প্রবাসী ভাইয়েরাই ধ্বস নামিয়ে দিয়েছেন। আপনাদের রেমিট্যান্স না পাঠানোর কারণে। আপনাদের মত শ্রেষ্ঠ যোদ্ধা আর কেউ নেই। গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আপনারা যুদ্ধ করেছেন। আপনারা প্রবাসীরা আমাদের সেই যোদ্ধা। 

    প্রবাসী যোদ্ধা ভাইদের কাছে আবেদন করে বলেন, হাটহাজারী থেকে আমি ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার জন্য অনলাইনে অবশ্যই আমার নমিনেশনের জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের কাছে আবেদন জানাবেন। আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের যে অপূর্ণ স্বপ্নগুলি আছে, সে স্বপ্নগুলি পূরণ করে হাটহাজারীকে একটি মডেল হাটহাজারী রূপান্তরিত করবে বলে জানান সাকিলা ফারজানা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছা আল মাহমুদ চৌধুরী। হাবিবুর রহমান ও মোহাম্মদ শাহাজান এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সালাহউদ্দীন।

    বিশেষ অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি ও আবির বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, বিএনপি সদস্য সিরাজুল ইসলাম নওয়াব,  সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ,সদস্য শেখ শহীদুল্লাহ ইসলাম,নজুরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী,মুরশেদ আলম,শফিউল,জানে আলম,আবু রাসেল সোহল,মোহাম্মদ কামাল, মাহবুব আলম, জসিম উদ্দিন, জাহেদ হোসেন,আমেনা বেগম, আব্দুসালাম মাসুদ,এজাজ, শাকিলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন