রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

    আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে সোমবার (১৬ জুন ২০২৫) ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অধ্যক্ষ ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বদ্ধ জলাশয়, টবে জমা পানি ও নর্দমা নিয়মিত পরিস্কার রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকে নিজ উদ্যোগে তাদের বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত রাখতে ভূমিকা রাখতে হবে। এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার করাও অত্যন্ত জরুরি।

    তিনি আরও বলেন, গত বছরগুলোতে ডেঙ্গু ও করোনা প্রাদুর্ভাবের সময় মিথ্যা প্রচারণার মাধ্যমে অনেকেই প্রতারণার চেষ্টা করেছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে আমাদের সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    সভায় কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন