সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডায়াবেটিসের আগে সাবধানতা: কেন বাড়ে রক্তে চিনি?

    ডায়াবেটিসের আগে সাবধানতা: কেন বাড়ে রক্তে চিনি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়। ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। এ কারণে প্রয়োজন খাবারের তালিকা তৈরি করা এবং তালিকা অনুযায়ী প্রতিদিনের খাবার গ্রহণ করা। যা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে সহায়তা করে। এর ফলে কোন খাবারে কী প্রতিক্রিয়া , সে সম্পর্কে ধারণা পাওয়া সহজ হয়। কিন্তু এরপরও অনেক সময় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়।

    আসুন জেনে নিন, রক্তে শর্করা কেন বাড়ে-

    . বিভিন্ন সময় অসুস্থতা কারণে মানুষ স্ট্রেস অনুভব করে। স্ট্রেসের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যা পরবর্তীতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। তাই অসুস্থ বোধ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনুন। তবে, চিনিযুক্ত পানীয় বা কফি গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ এগুলি আপনার রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি করবে। শর্করার মাত্রা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেলে চিকিৎসকের পরামর্শ নিন।

    ২. শরীর সুস্থ থাকার জন্য হাইড্রেটেড থাকা খুব জরুরি। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে, হজমের কাজ সহজ করতে, অক্সিজেন ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। শরীরে পানিশূন্যতা দেখা দিলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

    ৩. গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে গর্ভবতী মায়ের রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে। তাই এ সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন।

    ৪. এমন কিছু ঔষধ আছে, যেগুলি সেবনের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এই ওষুধগুলি ডায়াবেটিস রোগীদের সমস্যা তৈরি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন উচিত না।

    ৫. ঘুম কম হলে শরীরের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয় না। এতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। যদি ঘুমের সমস্যা যদি জীবনের অংশ হয়ে থাকে তবে, তাহলে এর মূল কারণ খুঁজে বের করা প্রয়োজন। ঘুমানোর আগে খাবার খাওয়া থেকে বিরত থাকুন, এ কারণে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ঘুমের অভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।

    তথ্যসূত্র: ওয়েবএমডি, ইটিংওয়েল


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ