বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • ‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা

    ‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে সামরিক অভিযান চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, অভিযানে তারা পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি এবং কিছু বেসামরিক স্থাপনায় আঘাত হানে।

    এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ২০ জন কমান্ডার রয়েছেন। এ ছাড়া ইরানের ১২ জন পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।  

    এরইমধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি রোববার (১৫ জুন) তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা তেহরান ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা করছেন।  

    নিজেদের হাতে আসা তথ্যের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল বলছে, খামেনির ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। ইরানে পরিস্থিতি যদি আরও অবনতি হয় তাহলে তিনি নিজে এবং তার পরিবারের সম্ভাব্য প্রস্থান নিশ্চিত করতে এই আলোচনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।  

    তথ্য অনুযায়ী, রাশিয়ার সিনিয়র এক কর্মকর্তা হেজাজিকে আশ্বস্ত করেছেন যে উত্তেজনা আরও বাড়লে, মস্কো নিরাপদ করিডোরের মাধ্যমে তাকে সরিয়ে নেওয়ার সুবিধা প্রদান করবে।

    ইরানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারাও একই পথে হাঁটছেন বলে দাবি ইরান ইন্টারন্যাশনালের। সংবাদমাধ্যমটি বলছে, এরইমধ্যে কিছু ইরানি কর্মকর্তা তাদের দেশ ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন