সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
  • ওষুধ ছাড়াই দ্রুত কমবে গ্যাসের ব্যথা

    ওষুধ ছাড়াই দ্রুত কমবে গ্যাসের ব্যথা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা । এর অন্যতম কারণ অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস- সময়মতো না খাওয়া, কিংবা অতিরিক্ত তেল-ঝাল ও ভাজাপোড়া খাবার খাওয়া। এর ফলে অনেকেই মাঝেমধ্যে পেটব্যথায় ভোগেন।

    এই ব্যথা কমাতে অনেকে ওষুধের ওপর ভরসা করেন। কিন্তু চিকিৎসকেরা বারবার সতর্ক করে বলেন, ব্যথানাশক ওষুধ নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

    তবে স্বস্তির খবর হলো- পেটের গ্যাসজনিত সমস্যা থেকে কিছুটা আরাম পেতে নির্ভর করা যেতে পারে কিছু প্রাকৃতিক খাবারের ওপর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার-এর এক প্রতিবেদনে এমনই কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে, যা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

    টক দই : হজমের গোলমাল ঠেকাতে দই উপকারী। গ্যাসের সমস্যাও নিমেষে কমিয়ে দিতে পারে টক দই। গ্যাসের ব্যথা শুরু হলে দইয়ের সঙ্গে জিরার গুঁড়ো, অল্প বিটনুন, পানি মিশিয়ে স্মুদির মতো একটি পানীয় বানিয়ে খেতে পারেন। সুস্থ হবেন দ্রুত।

    মৌরি : পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো পানি খান অনেকেই। তবে গ্যাসের ব্যথা কমাতেই মৌরি কার্যকর। মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে, যা পেটে জমে থাকা গ্যাস শুষে নিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও মৌরি খেতে পারেন। উপকার পাবেন।

    লবঙ্গ : গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে লবঙ্গ। সর্দি-কাশি, ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী। কিন্তু গ্যাসের ব্যথা কমাতেও এর জুড়ি মেলা ভার। লবঙ্গে থাকা স্বাস্থ্যকর উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখে। হজম ভাল করে। গ্যাসের সমস্যা হলেও মুখে রাখতে পারেন ২-৩টি লবঙ্গ। সুফল পাবেন।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ