শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • হাতের বলিরেখা? কয়েকটি ঘরোয়া উপায়ে পেয়ে যান তারুণ্যের ছোঁয়া

    হাতের বলিরেখা? কয়েকটি ঘরোয়া উপায়ে পেয়ে যান তারুণ্যের ছোঁয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুখ বা চুলের যত্নে আমরা যতটা মনোযোগী, হাতের যত্নে কি ততটাই? দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের প্রভাব প্রথম পড়তে শুরু করে হাতেই। তাই হাতের ত্বকের প্রতিও চাই সঠিক ও নিয়মিত যত্ন নইলে অকালে বয়সের ছাপ পড়ে যেতে পারে।

    কেন হাতের ত্বকে আগে বয়সের ছাপ পড়ে?

    হাত সর্বদা খোলা থাকে সূর্য, ধুলো, জল এবং নানা রকম রাসায়নিকের সংস্পর্শে আসে। সেই সঙ্গে শীতকালে শুষ্কতা, অতিরিক্ত হাত ধোওয়া কিংবা প্রসাধনীর রাসায়নিক প্রভাব সব মিলিয়ে হাতে সহজেই রুক্ষতা, ছোপছোপ দাগ ও বলিরেখা দেখা দেয়।

    ঘরোয়া যত্নে হাত থাকবে তরতাজা

    নিচে রইল তিনটি কার্যকর ঘরোয়া স্ক্রাব এবং একটি সহজ রাতের রুটিন:

     চিনি ও অলিভ অয়েল স্ক্রাব
     
    ২ টেবিল চামচ চিনি ও পরিমাণ মতো অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। হালকা হাতে ঘষে ৫ মিনিট রাখুন। স্নানের সময় উষ্ণ জলে ধুয়ে ফেলুন। এটি মৃত কোষ সরিয়ে ত্বক মসৃণ করে।

    কফি ও নারকেল তেল স্ক্রাব

    ২ টেবিল চামচ কফি গুঁড়ো ও ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। স্নানের আগে হাতে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। গরম জলে ধুয়ে ফেলুন। রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বক উজ্জ্বল করে তোলে।

    লেবুর রস ও সৈন্ধব নুন স্ক্রাব

    ১টা গোটা লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ সৈন্ধব নুন মেশান। হাতে মেখে আলতোভাবে ঘষুন, ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবুতে থাকা ভিটামিন C ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

    রাতের রুটিন

    ত্বকের বয়স ঠেকাতে যা করতেই হবে:

    ঘুমানোর আগে হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। হালকা হাতে ব্রাইটেনিং সিরাম মেখে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পছন্দের কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত করলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল।

    নিয়মিত যত্নই হাতের তারুণ্য ধরে রাখার চাবিকাঠি। মুখের যত্ন যেমন জরুরি, হাতও তার চেয়ে কম নয়। আজ থেকেই হাতে একটু বাড়তি যত্ন শুরু করুন তাহলেই বয়স হবে শুধুই একটি সংখ্যা !


    দৈএনকে/ রূ .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ