রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডিমলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

    ডিমলায় ভ্রাম্যমান আদালতের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাগামী যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলায় চারটি দুরপাল্লা পরিবহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টার পর উপজেলার বাবুরহাট বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব পরিবহন ইচ্ছেমতো ভাড়া আদায় করে আসছিল, যা যাত্রীদের ভোগান্তির কারণ ছিল। অভিযানের ফলে স্বস্তি ফিরেছে এবং তারা নিয়মিত তদারকির দাবি জানান।

    অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র মতে, ঈদ পরবর্তী কর্মস্থল রাজধানী ঢাকার যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। ফলে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে সৃষ্টি পরিবহন, কাজি পরিবহন,জহুরুল পরিবহন ও এনা পরিবহন-এর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।


    ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার জানান, সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ