সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন

    দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন রোগী। এর মধ্যে মাত্র বরিশাল বিভাগেই ২৬১ জন আক্রান্ত হয়েছেন। তবে, এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি

    বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র:

    • বরিশাল বিভাগ: ২৬১ জন

    • ঢাকা দক্ষিণ সিটি: ১২ জন

    • চট্টগ্রাম বিভাগ: ১১ জন

    • ময়মনসিংহ বিভাগ: ২ জন

    • রাজশাহী ও ঢাকা বিভাগ (বাকি অংশ): ১ জন করে

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বরিশাল অঞ্চলে বেশি দেখা যাচ্ছে। এরইমধ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের উদ্দেশে জমে থাকা পানি অপসারণ, মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ