সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
  • হজমের সমস্যা? উপশমে নিয়মিত খান এই ৫টি উপকারী খাবার

    হজমের সমস্যা? উপশমে নিয়মিত খান এই ৫টি উপকারী খাবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হজমের সমস্যা বা বদহজম কোনো নতুন বিষয় নয়। আবহাওয়া পরিবর্তন, অনিয়মিত খাদ্যাভ্যাস বা তেল-মসলাযুক্ত খাবারের আধিক্য—এসব কারণেই প্রায়শই এই সমস্যার সৃষ্টি হয়।

    ফলে পেট ফাঁপা, গ্যাস কিংবা অ্যাসিডিটির মতো সমস্যায় পড়েন অনেকেই, যা দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে সকালের খাবারে সাবধানতা না রাখলে এই সমস্যা আরও বাড়তে পারে।

    বিশেষজ্ঞরা বলেন, হজমের সমস্যা কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট খাবার যুক্ত করা যেতে পারে। নিচে এমন ৫টি খাবারের কথা তুলে ধরা হলো, যেগুলো বদহজমে উপশম দিতে পারে:

    ১. দই
    দই একটি প্রোবায়োটিক খাবার, যা পেটে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে হজমে সহায়তা করে। হালকা খাবারের সঙ্গে দই খেলে বদহজম দ্রুত কমে যেতে পারে।

    ২. কলা
    কলায় থাকা পটাশিয়াম শরীরের সোডিয়াম নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অতিরিক্ত পানি ধরে রাখার প্রবণতা কমায়। ফলে পেট ফাঁপার সমস্যা হ্রাস পায়।

    ৩. ডিম
    ডিম প্রোটিনসমৃদ্ধ একটি সহজপাচ্য খাবার। ভারী কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিবর্তে প্রাতঃরাশে সিদ্ধ বা পোচ করা ডিম খেলে পেট থাকবে হালকা এবং হজমে সুবিধা হবে।

    ৪. ওটস
    ওটস ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি পেট পরিষ্কার রাখতে সহায়ক এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

    ৫. শসা
    শসায় রয়েছে প্রচুর পানি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও বর্জ্য দূর করতে সাহায্য করে এবং পেট ফাঁপার সমস্যা কমায়।

    পরামর্শ:
    হজমের সমস্যা থেকে মুক্তি পেতে শুধু খাবারের ওপর নির্ভর না করে, পর্যাপ্ত পানি পান ও নিয়মিত হালকা ব্যায়াম করাও জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ