বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • কুয়েতে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, আশঙ্কাজনক আরও কয়েকজন

    কুয়েতে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, আশঙ্কাজনক আরও কয়েকজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুয়েতের রাজধানী কুয়েত সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিগগা এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

    রোববার (১ জুন) এএফপি জানায়, কুয়েত ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল ঘারিব জানান, শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ভবনের দুটি ফ্ল্যাটে আগুন লাগে।

    ঘটনাস্থল থেকে উদ্ধার করা তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

    তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন