বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • ভয়াবহ বাস দুর্ঘটনা নাইজেরিয়ায় ২১ ক্রীড়াবিদ নিহত

    ভয়াবহ বাস দুর্ঘটনা নাইজেরিয়ায়  ২১ ক্রীড়াবিদ নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ায় শনিবার (৩১ মে) ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দেশটির কানো প্রদেশের গারুন মালম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    দৈনিক নাইজেরিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই বাসের সঙ্গে অন্য কোনো গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেনি। হয়তো অতিরিক্ত গতি কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাকি গাড়িগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

    নাইজেরিয়ার ওগুন প্রদেশে জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে ৩১টি বাস কানো প্রদেশে ফিরছিল। একটি বাসে যাত্রীসংখ্যা ছিলো ৩৭ জন। তাদের মধ্যে বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। 

    স্থানীয় সময় সকাল ৮টায় গারুন মালমে পৌঁছালে ডাকা সালে নামক ব্রিজ থেকে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। বাকি দুজন মারা যান কুরা সাধারণ হাসপাতালে।

    এ ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। তিনি বলেছেন, ‘তারা ছিল আমাদের জাতির সেরাদের মধ্যে অন্যতম, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’

    তিনি আরও বলেন, ‘ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।’


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ