বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদির ‘ব্লক ওয়ার্ক ভিসা’ সাময়িকভাবে স্থগিত

    বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদির ‘ব্লক ওয়ার্ক ভিসা’ সাময়িকভাবে স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ চলতি বছরের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

    প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শুধুমাত্র ব্লক ওয়ার্ক ভিসাই নয়—ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিজিটসহ আরও কয়েকটি ধরনের ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু বিদেশি কর্মী এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

    সৌদি প্রশাসন জানিয়েছে, হজ মৌসুম শেষে অভ্যন্তরীণ ভ্রমণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, ‘ব্লক ওয়ার্ক ভিসা’ হলো একটি পূর্ব-অনুমোদিত কর্মসংস্থান কোটা, যা সৌদি নিয়োগদাতাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়। এ কোটা অনুমোদিত হলে নিয়োগকর্তারা নির্দিষ্ট প্রার্থীদের জন্য কর্মসংস্থান ভিসার আবেদন করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ