বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • জাপানের হোক্কাইদোতে ৬.১ মাত্রার ভূমিকম্প

    জাপানের হোক্কাইদোতে ৬.১ মাত্রার ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের হোক্কাইদো অঞ্চলে শনিবার (৩১ মে) দুপুরে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইদোর পূর্ব উপকূলের কাছাকাছি এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

    ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। তবে দেশের আধুনিক অবকাঠামো ও প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা অনেক সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সহায়তা করে।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ