বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্প সরকারের  

    ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্প সরকারের  
    ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমেরিকার ট্রাম্প সরকার ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

     ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার (৩০ মে) জানিয়েছে।  

     সন্তানের নাগরিকত্ব পাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে এ আবেদন সরাসরি বাতিল করা হবে,এ ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নীতিমালায় বলা হয়েছে, এ ধরনের উদ্দেশ্যকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    ঢাকায় মার্কিন দূতাবাস অফিসিয়াল ফেসবুক জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্ব লাভের আশায় শুধুমাত্র সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তাদের যদি মনে হয় যে এটা আপনার উদ্দেশ্য, তাহলে আপনার ভিসা আবেদন বাতিল করা হবে।’

    মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে। এ সুযোগকে কাজে লাগিয়ে বহু বছর ধরে কিছু বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতেন। 

    আমেরিকার সরকারের এ সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেছে- ট্যুরিস্ট ভিসা হবে শুধুই ভ্রমণ এবং বিনোদনের উদ্দেশ্যে, নাগরিকত্ব অর্জনের ফাঁকফোকর খোঁজার জন্য নয়।


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ