বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • কখন উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ ?

    কখন উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে, যা আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

    আইএমডি’র সর্বশেষ আপডেট অনুযায়ী, বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয় এবং এটি আজ ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। নিম্নচাপটির অবস্থান ছিল বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি।

    আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

    এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপকূল অতিক্রম করবে। যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলেও সতর্কতা দিয়েছিল ভারতীয় আবহাওয়া বিভাগ। সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

    পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

    এগুলো ছাড়াও অরুণাচল প্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে ৩ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

    সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে ৩ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো — হাতিয়া, বেতুয়া এবং খেপুপাড়া। একইসাথে সব উপকূলীয় এলাকার আশপাশের এলাকা ও নদীবন্দরগুলোতেও এখন নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ও নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত বহাল রয়েছে। সেজন্য নদী অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া বা আয়শাবাগ, এবং ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ ও নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে।

    আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ