বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • বাংলাদেশের অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আহ্বান, জাতিসংঘের রাষ্ট্রদূতের

    বাংলাদেশের অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আহ্বান, জাতিসংঘের রাষ্ট্রদূতের
    জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে মঙ্গলবার (২৭ মে) এ আহ্বান জানায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৭ মে) এ তথ‌্য জানানো হয়।

    জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে এ আহ্বান জানায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। 

    সোশ্যাল বিজনেসের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তির মতো খাতে এ ধরনের উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে পারে।

    তিনি আরও বলেন, ‘তরুণদের উন্নয়ন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা ও উদীয়মান প্রযুক্তি খাতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে, দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়াতে হবে। বিশ্বব্যাপী ন্যায়বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পাচার হওয়া সম্পদ ফেরত আনার লক্ষ্যে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা গড়ে তোলা জরুরি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য বর্তমান বিশেষ সুবিধাগুলি ধাপে ধাপে তুলে নেয়া উচিত, যেন উত্তরণ প্রক্রিয়া টেকসই হয়। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক ‘তিন শূন্যের’দারিদ্র্য শূন্য, কার্বন নিঃসরণ শূন্য এবং বৈষম্য শূন্য বিশ্ব গঠনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন