শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চাঁদপুরে আখ ক্ষেতে পোকার আক্রমণ দুশ্চিন্তায় কৃষকরা

    চাঁদপুরে আখ ক্ষেতে পোকার আক্রমণ দুশ্চিন্তায় কৃষকরা
    চাঁদপুর সদর উপজেলায় আখের আবাদ বেড়েছে তবে মাজরা পোকার আক্রমণে চিন্তিত কৃষকরা।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সেচ প্রকল্পসহ জমিতে আখের আবাদে মাজরা পোকার আক্রমণে চিন্তিত কৃষকরা। 

    চাঁদপুর সদর উপজেলায় এবারও আখের আবাদ বেড়েছে। তবে হঠাৎ করে মাজরা পোকার আক্রমণে চিন্তিত কৃষকরা। কৃষি বিভাগ বলছে, পোকার আক্রমণ থেকে রক্ষায় কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। 

    সম্প্রতি সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিতে আখের আবাদ। বোরো ধান ও সবজির আবাদ শেষে অনেক কৃষক আখ আবাদ করেছে। আবার অনেক কৃষক সাথি ফসল হিসেবে এসব এলাকায় আখের আবাদ করেন। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও ও লোহাগড়া গ্রামের অধিকাংশ কৃষক আখের আবাদ করেন।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানায়, এ বছর জেলায় আখ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৩৫ হেক্টর। আবাদ হয়েছে ৬৭৭ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার ৬০ টন। সদর, ফদিরগঞ্জ, হাইমচরসহ জেলার আট উপজেলায় কম-বেশি আখের আবাদ হয়। এর মধ্যে চিবিয়ে খাওয়ার জন্য 'চাঁদপুর গেন্ডারি' আবাদের পরিমাণ বেশি।

    ফরিদগঞ্জ মদনের গাঁও গ্রামের আখচাষি মো. কলন্দর খান বলেন, 'আমাদের গ্রামের অধিকাংশ কৃষক আখের আবাদ করেছে। তবে, এ বছর গাছগুলো বড় হাওয়ার আগেই আখের মধ্যে মাজরা পোকা, সেমি পোকাসহ আরও নাম না জানা অনেক পোকার আক্রমণ শুরু হয়েছে। বাজার থেকে আমরা যে কীটনাশক ব্যবহার করি, তা তেমন কোনো কাজ করে না।'

    তিনি আরও বলেন, 'সরকারি কিংবা বেসরকারিভাবে সহযোগিতা পায় না। সেমি পোকা আক্রমণ করে আখের মাঝখান দিয়ে ছিদ্র করে ফেলে। এক সময় পুরো আখটাই নষ্ট হয়ে যায়। এসব কারণে অনেক কৃষক এখন চিন্তিত।

    কৃষক ছামাদ পাটওয়ারী বলেন, আগে আখে ছত্রাকজাতীয় রোগ ছিল। কিন্তু এবার একজাতীয় সাদা পোকার আক্রমণ বেড়েছে। এই পোকার আক্রমণে পাতাগুলো সাদা হয় এবং মুচড়িয়ে চিকন হয়ে যায়। আরেকটা হলো কালো পোকা। এই পোকাটা সরাসরি যায় আখের ভেতরে। আখগুলাকে নষ্ট করে। আরেকটা পোকা হলো এই পাতাগুলো সব খেয়ে ভেতরে ঢুকে যায়। এ তিন জাতের পোকা এখন আখের সবচেয়ে বেশি ক্ষতি করছে।

    সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সেকদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিজি বলেন, 'পোকার জন্য আখের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসবের জন্যে কৃষি বিভাগ তো কোনো ব্যবস্থাই নেয় না এবং কৃষি বিভাগের লোক দেখিও না।'

    চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল হাসান বলেন, এবার আখে মাজরা পোকার আক্রমণটা বেশি। তবে কী পরিমাণ জমিতে আক্রমণ? তা এখনো নির্ধারণ করা হয়নি। পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে দ্রুত কৃষকদের পরামর্শ দিতে মাঠপর্যায়ে উপকৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আরও তদারকি বাড়ানো হবে।  

    কৃষকদের অভিযোগ সম্পর্কে এ কর্মকর্তা বলেন, কৃষি কর্মকর্তা খোঁজ নেন না বিষয়টি সঠিক নয়। একজন কৃষক ইউনিয়ন কিংবা উপজেলা কৃষি অফিসে গেলেও সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।   


    এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন