বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা, বিএসএফের গুলিতে উত্তেজনা

    রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা, বিএসএফের গুলিতে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের সময় ৪ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) ভোরে রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

    স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব পিলার সংলগ্ন এলাকায় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৪ জন নারী ও পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে নিয়ে যান।

    এ সময় বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ৪ রাউন্ড গুলি ছোড়েন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে শূন্যরেখায় অবস্থান নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। গুলির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন, ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন