বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা, উচ্ছেদ অভিযান

    লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা, উচ্ছেদ অভিযান
    লক্ষ্মীপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে খাল দখল করে দোকান নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে উচ্ছেদ অভিযান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

    উপজেলার সদরে রসুলগঞ্জ বাজারে সোমবার (২৬ মে) সকালে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

    স্থানীয় একজনের ভাষ্য, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খাল ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে, দূষণ হচ্ছে খালের পরিবেশ। এছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে, খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সোমবার সকালে উচ্ছেদ করা হয়েছে। 

    জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কেউ সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১ টি দোকানঘর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন