বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা সীমান্তে ফের ভারতীয় ১৯ নাগ‌রিক‌কে পুশ ইন

    খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা সীমান্তে ফের ভারতীয় ১৯ নাগ‌রিক‌কে পুশ ইন
    পুশ ইন করা হয়,বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। ছবি: সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা সীমান্তে ফের ভারতীয় ১৯ নাগ‌রিক‌কে পুস ইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

     উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে সোমবার ( ২৬ মে ২০২৫ ) ভোর সাড়ে ৫টার দিকে পুশ ইন করা হয়।

    এর আগে, ভারতের হরিয়ানা রাজ্য থেকে নারী,পুরুষ ও শিশুকে আটক করে। এরপর, মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

     স্থানীয় একজনের ভাষ্য, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

    মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম পুশ ইনের বিষয়ে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়,বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

    এর আগে, চলতি মাসে দফায় দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৮০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


    এসএম, মহিউদ্দিন, প্রতিনিধি,খাগড়াছড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন