বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • জাপান সফরে প্রধান উপদেষ্টা, সই হবে ৭টি সমঝোতা স্মারক

    জাপান সফরে প্রধান উপদেষ্টা, সই হবে ৭টি সমঝোতা স্মারক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দিনের সরকারি সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনীতি, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন খাতে সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

    সোমবার (২৬ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সফর সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

    তিনি জানান, “জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।”

    ড. ইউনূসের এ সফরে জাপানের প্রধানমন্ত্রী ও অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

    তিনি বলেন, চারদিনের জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৭মে দিবাগত রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

    এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।

    সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন