বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নীরব যুবক ফরিদগঞ্জ কলেজ গেইটে—পরিচয়হীন দুই মাস

    নীরব যুবক ফরিদগঞ্জ কলেজ গেইটে—পরিচয়হীন দুই মাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিঃশব্দ মুখ, ক্লান্ত চোখ আর একরাশ অনিশ্চয়তা নিয়ে ফরিদগঞ্জ কলেজ গেইট এলাকায় প্রায় দুই মাস ধরে এক বাক প্রতিবন্ধী যুবক ঘুরে বেড়াচ্ছেন। তিনি কথা বলতে পারেন না, ফলে নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো তথ্য জানাতে অক্ষম। এলাকাবাসীর আন্তরিক চেষ্টাতেও এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    প্রতিদিনের মতো লোকজনের ভিড়ে তিনি থাকেন একেবারেই নিঃসঙ্গ। কেউ খেতে দিলে খান, নাহলে নিরবে তাকিয়ে থাকেন। পরিচ্ছন্নতার অভাবে তার চেহারায় স্পষ্ট ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ। কে তিনি, কোথা থেকে এসেছেন, কেনই বা এখানে এসে পড়েছেন—এসব প্রশ্নের উত্তর জানা নেই কারো।

    এক স্থানীয় দোকানদার বলেন, "প্রায় দুই মাস ধরে দেখছি উনাকে। কারো ক্ষতি করেন না, চুপচাপ ঘুরে বেড়ান। চোখে-মুখে একধরনের বিষন্নতা। খুবই কষ্ট লাগে দেখে।"

    যেহেতু তিনি বাক প্রতিবন্ধী, তাই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোনো পরিচয়পত্র বা ব্যাগও তার সঙ্গে নেই। স্থানীয়দের ধারণা, হয়তো তিনি হারিয়ে গেছেন কিংবা কেউ তাকে ফেলে রেখে গেছে।

    স্থানীয়রা মনে করেন, এই যুবক মানবিক সহায়তা এবং সরকারি আশ্রয়ের যোগ্য। তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

    যদি কেউ এই যুবককে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের কাছে আবুল বাশারের চায়ের দোকানে অথবা ০১৩২৬৩৪৬৬৮১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


    জেলা প্রতিনিধি চাঁদপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন