বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

    লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হযেছে। রোববার (২৫ মে) সকাল ১০:০০ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে সহকারি কমিশনার (ভূমি) কাউছার হামিদ মেলার উদ্বোধন করেন। বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত মেলায় ভূমি অফিসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

    আলোচনায সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ সেবাগ্রহিতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি সেবাগ্রহীতাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আশ্বাস দেন। 

    আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান দুলাল।

    এসময় লাকসাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।


    মামুন আলম (রিপন),  উপজেলা প্রতিনিধি লাকসাম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন