বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে রাজনৈতিক নেতারা

    যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে রাজনৈতিক নেতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রোববার (২৫ মে) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক শুরু হয়।

    দুই দফায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রথম দফার আলোচনায় অংশ নিতে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজনৈতিক নেতারা যমুনায় পৌঁছান।

    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিয়ে আলোচনাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

    জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন কর্নেল (অব.) অলি আহমদ, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    এরপর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নুর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

    এর আগে গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএনপি, জামায়াত ও ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন ড. ইউনূস। সেসব বৈঠকে দলগুলো প্রধান উপদেষ্টার কাছে নিজ নিজ অবস্থান ও দাবি তুলে ধরে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন