বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি

    যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সূত্র জানায়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি, বিচার বিভাগের কার্যক্রম এবং সাংবিধানিক বিষয়াদি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

    দুই সংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির এই বৈঠককে গুরুত্ব সহকারে দেখছেন সংশ্লিষ্টরা। যদিও বৈঠক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে বৈঠক শেষে দুপক্ষই শান্তিপূর্ণ পরিবেশে চলমান পরিস্থিতি মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেছেন বলে জানা গেছে।

    এদিকে বিকেলে আবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। দুই দফায় অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নেবেন মোট ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা।

    প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, বিকেল ৫টায় প্রথম দফার বৈঠকে অংশ নেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    অন্যদিকে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন