বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নোয়াখালীতে ছাত্রদলকর্মি রাফির হত্যাকারীকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

    নোয়াখালীতে ছাত্রদলকর্মি রাফির হত্যাকারীকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির (১৯) হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

    রোবরার (২৫ মে) বেলা ১১টা থেকে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহত রাফির বাবা, মা, স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

    এ সময় সমাবেশে রাফির বাবা আবুল কালাম আজাদ ও অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলামসহ এলাকাবাসী এবং ছাত্রদলের নেতাকর্মিরা বক্তব্য রাখেন।

    বক্তাগণ ঘটনার চারদিনেও ছাত্রদলকর্মি আবুল হোসেন রাফির হত্যাকারী পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেপ্তার না করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। সমাবেশে রাফির হত্যাকারীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

    প্রসঙ্গত, গত বৃহস্প্রতিবার বিকেলে অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন রাফি। খেলায় এক বন্ধুর ঠোঁট কেটে গেলে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের (৬০) কাছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করেন শাহীন। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান রাফি।

    এ ঘটনায় রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে আসামি করে সুধারাম মডেল থানায় এ মামলা দায়ের করেন।

    সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক এলাকা থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।


    মো. সেলিম, নোয়াখালী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন