বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • সাত দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের ধর্মঘট

    সাত দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের ধর্মঘট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের বিক্রয় কমিশন ৭ শতাংশে নির্ধারণসহ সাত দফা দাবিতে ধর্মঘটে নেমেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। আজ রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের আওতায় দুপুর ২টা পর্যন্ত দেশের সব পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহনও স্থগিত রয়েছে।

    ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ও সমাধান খুঁজতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলমান রয়েছে।

    পেট্রোল পাম্প মালিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-

    » জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করা ও সড়ক জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের অবস্থানে বহাল রাখা
    » পাম্প সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা
    » বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি এবং নিবন্ধন প্রথা বাতিল
    » পরিবেশ অধিদপ্তর, বিইআরসি, কলকারখানা পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল
    » বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ
    » ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যুতে জটিলতা দূর করা, সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট প্রদান
    » অননুমোদিতভাবে ঘর বা খোলা স্থানে তেল বিক্রয় বন্ধ করা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন