বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক

    আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রোববার (২৫ মে) বিকেলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক সর্বদলীয় বৈঠকে বসছেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

    সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বৈঠকে অংশ নিতে জুলাই গণঅভ্যুত্থনের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিটি থেকে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের মূল লক্ষ্য হবে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, আসন্ন নির্বাচন নিয়ে দলগুলোর অবস্থান জানা এবং একটি ঐকমত্যের ভিত্তি গড়ে তোলা।

    গত কয়েক সপ্তাহে দেশের রাজনীতিতে উত্তেজনা ও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা বাড়তে থাকে। এ প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা এই সর্বদলীয় বৈঠকের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

    বিশ্লেষকদের মতে, এই বৈঠক হতে পারে একটি গুরুত্বপূর্ণ মোড়, যা আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে দিকনির্দেশক ভূমিকা রাখতে পারে।

    বিএনপি, জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, বাম জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। দলগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়ে ঘোষণা না দিলেও অধিকাংশই ইতিবাচক সাড়া দিয়েছে বলে সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন