বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • এনবিআরের নিরাপত্তায় মোতায়েন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি

    এনবিআরের নিরাপত্তায় মোতায়েন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মীরা উপস্থিত হন, তবে নিয়মিত কার্যক্রমে অংশ না নিয়ে শুরু করেন শান্তিপূর্ণ কর্মবিরতি।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অস্থিরতা এড়াতে এনবিআর ভবনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

    কর্মীদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

    এদিন বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এনবিআরে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

    শনিবার সকাল থেকেই ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ে এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারা দেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউজে কোনও কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোনও সেবা দেওয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন