বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা, ব্রিফিং বাতিল

    একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা, ব্রিফিং বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভা শেষে এবার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নেওয়া হয়—বাতিল করা হয় সাংবাদিকদের জন্য নির্ধারিত ব্রিফিং। এর বদলে শুরু হয় উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক।

    শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন ১৯ জন উপদেষ্টা। বৈঠকে কেবল উপদেষ্টাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়—বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, “আজ একনেক সভার পর কোনো ব্রিফিং হবে না। একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে।”

    গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে। বৃহস্পতিবার এক অনির্ধারিত বৈঠকে তিনি নিকটবর্তী উপদেষ্টাদের কাছে পদত্যাগের ভাবনার কথা প্রকাশ করেন। তিনি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং নানাবিধ প্রতিবন্ধকতার কারণে সরকারের কাজ পরিচালনায় জটিলতা অনুভব করছেন বলে ক্ষোভ জানান।

    বিষয়টি প্রথম সামনে আনেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

    গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন মহল থেকে অধ্যাপক ইউনূসকে দায়িত্বে থাকার আহ্বান জানানো হচ্ছে। আজকের রুদ্ধদ্বার বৈঠকেও এই বিষয়টি আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন