বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • চলতি বছর হজে সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি

    চলতি বছর হজে সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (২৩ মে) পর্যন্ত ১৪১টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদিতে গমন করেছেন।

    বুলেটিনে জানানো হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ জন রয়েছেন।

    ফ্লাইট পরিচালনার বিবরণ অনুযায়ী: বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৭টি ফ্লাইট, ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

    এদিকে, হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। নিহতদের মধ্যে রয়েছেন:

    • হাফেজ উদ্দিন (৭৩), বকশীগঞ্জ, জামালপুর

    • খলিলুর রহমান, রাজবাড়ী

    • মো. ফরিদুজ্জামান, কিশোরগঞ্জ

    • আল হামিদা বানু, পঞ্চগড়

    • মো. শাহজাহান কবীর, মোহাম্মদপুর, ঢাকা

    • ফয়েজ উদ্দীন (৭২), নীলফামারী

    • অহিদুর রহমান (৭২), সন্দ্বীপ, চট্টগ্রাম

    • জয়নাল হোসেন (৬০), সদর, গাজীপুর

    • আব্দুল হান্নান মোল্লা (৬৩), মতলব, চাঁদপুর

    উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ লক্ষ্যে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে গেছে ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট যাবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন