বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • ঈদুল আজহা

    ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার, ২১ মে থেকে এই বিক্রি শুরু হয়েছে। চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল আজহা ৬ বা ৭ জুন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    টিকিট বিক্রির সময়সূচি:

    ঈদের আগে (যাত্রা শুরুর তারিখ অনুযায়ী):

    • ৩১ মে — টিকিট বিক্রি: ২১ মে

    • ১ জুন — টিকিট বিক্রি: ২২ মে

    • ২ জুন — টিকিট বিক্রি: ২৩ মে

    • ৩ জুন — টিকিট বিক্রি: ২৪ মে

    • ৪ জুন — টিকিট বিক্রি: ২৫ মে

    • ৫ জুন — টিকিট বিক্রি: ২৬ মে

    • ৬ জুন — টিকিট বিক্রি: ২৭ মে

    ঈদের পরে (ফেরার যাত্রার টিকিট):

    • ৯ জুন — টিকিট বিক্রি: ৩০ মে

    • ১০ জুন — টিকিট বিক্রি: ৩১ মে

    • ১১ জুন — টিকিট বিক্রি: ১ জুন

    • ১২ জুন — টিকিট বিক্রি: ২ জুন

    • ১৩ জুন — টিকিট বিক্রি: ৩ জুন

    • ১৪ জুন — টিকিট বিক্রি: ৪ জুন

    • ১৫ জুন — টিকিট বিক্রি: ৫ জুন

    বিক্রির সময়:

    • পশ্চিমাঞ্চলের ট্রেন: সকাল ৮টা

    • পূর্বাঞ্চলের ট্রেন: দুপুর ২টা

    অনলাইনে টিকিট কিনতে:

    1. ভিজিট করুন: https://railapp.railway.gov.bd

    2. নতুন হলে রেজিস্ট্রেশন করুন; আগের ব্যবহারকারীরা লগইন করুন।

    3. ভ্রমণের তারিখ, যাত্রার স্থান ও গন্তব্য, শ্রেণি নির্ধারণ করে Find Ticket বাটনে ক্লিক করুন।

    4. ট্রেন ও আসনের তথ্য দেখে পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করুন।

    5. Visa/MasterCard বা bKash-এর মাধ্যমে পেমেন্ট করলে ই-টিকিট ডাউনলোড হবে এবং ই-মেইলেও পাঠানো হবে।

    6. টিকিট প্রিন্ট করে জাতীয় পরিচয়পত্রসহ সোর্স স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহ করতে হবে।

    রেজিস্ট্রেশন প্রক্রিয়া (প্রথমবার): ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সফল হলে স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন