বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চাঁদপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ৩

    চাঁদপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সম্মুখে সড়কে মোটরসাইকেল ও মোটরচালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ও রিক্সার চালক নিহত হন। এ ঘটনায় ৩ জন পথচারী মারাত্মক আহত হন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সোমবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, বাবুরহাট এলাকার বাসিন্দা মনির মালের ছেলে জেলা ছাত্রদল নেতা সমুদ্র মাল চাঁদপুর শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চাঁদপুর শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা কবলিত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও নাটোর জেলার বাসিন্দা মোটরচালিত রিক্সার চালক ইসমাইল ঘটনাস্থলে নিহত হন।

    এছাড়া আহতরা হচ্ছেন: মোটরসাইকেল চালক রাকিব (সাং রালদিয়া, বাবুরহাট), আফজাল বিন ইলিয়াস (বিটি রোড, চাঁদপুর) এবং কচুয়া আশেক আলী স্কুল এন্ড কলেজের ছাত্র ফাহাদ হোসেন। এদের মধ্যে রাকিব সহ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে কর্মরত চিকিৎসক।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাঁদপুর শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিক্সার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এ সময় স্থানীয়রা হতাহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্মরত চিকিৎসক সমুদ্র মাল ও রিক্সাচালক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালের কর্মরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দু জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

    দুর্ঘটনার খবর শুনে নিহত ও আহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন