বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল
  • চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি, বহিষ্কার আরও ২ জন

    চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে অব্যাহতি, বহিষ্কার আরও ২ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে মাদক সেবন, অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে অব্যাহতি এবং চাঁদাবাজির অভিযোগে সংগঠনের মহানগর কমিটির সংগঠক শাহরিয়ার সিকদার ও যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈমকে বহিষ্কার করেছে সংগঠনটি।

    শনিবার (১৭ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের অব্যাহতি ও বহিষ্কার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদস্য সচিব নিজাম উদ্দিন। তিনি বলেন, ফাতেমা বেগম লিজাকে অব্যাহতি এবং শাহরিয়ার সিকদার ও আবুল বাছির নাঈমকে বহিষ্কার করা হয়েছে।

    লিজাকে অব্যাহতির বিষয়ে দেওয়া আদেশে উল্লেখ করা হয়েছে, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের উপর দাঁড়ানো এই প্লাটফর্মের কোন সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

    আরেক আদেশে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি চ্যানেল টুয়েন্টি ফোর মিডিয়ায় প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগগের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো।’

    অন্য আরেক আদেশে উল্লেখ করা হয়, ‘বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্তা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো।’


    রুপন দত্ত, চট্রগ্রাম জেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন