বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল
  • এনসিটিতে দেশীয় অপারেটর নিয়োগের দাবিতে চট্টগ্রাম সুরক্ষা কমিটির অবস্থান কর্মসূচি

    এনসিটিতে দেশীয় অপারেটর নিয়োগের দাবিতে চট্টগ্রাম সুরক্ষা কমিটির অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি।

    রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা এনসিটিতে দেশি অপারেটর নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

    চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশ কার্যক্রম পরিচালনা হয়। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়। তবে আমাদের যেটি লাভবান সেক্টর সেটি কেন বিদেশিদের হাতে তুলে দেব? আমাদের অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বিনিয়োগ প্রয়োজন। সেখানে বিদেশি বিনিয়োগ হোক। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।’

    তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সৌদি কোম্পানিকে দিয়েছিল। আমরা জানি সেটিতে চট্টগ্রাম বন্দর লাভবান হচ্ছে না। তাহলে কেন এনসিটির একটি চালু টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দিব? আমরা মনে করি এ বিষয়ে স্টেকহোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করা দরকার। আমাদের দেশের কোম্পানিগুলোকে কীভাবে বিশ্বমানের করা যায় সেই উদ্যোগও নেওয়া উচিত।’

    এ সময় বন্দর সুরক্ষা কমিটির নেতারা বলেন, বিদেশি অপারেটর নিয়োগ করা হলে দেশীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে দেশীয় প্রতিষ্ঠানকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানান।

     তাদের দাবি মানা না হলে, তারা আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


    রুপন দত্ত- চট্রগ্রাম জেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন