বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল
  • ‘মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম’

    নোয়াখালীতে বিএনপি নেতা আপেলের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন 

    নোয়াখালীতে বিএনপি নেতা আপেলের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে দৈনিক সফল বার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করায় আগামী ১০ দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকার অফিস খুলে দেওয়ার দাবিতে জেলা বিএনপির সদস্য ও দখলবাজ আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

    রোববার (১৮ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফের সভাপতিত্বে ও সাপ্তাহিক চলতি ধারা পত্রিকার সম্পাদক এম.বি আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এন.টিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, প্রথম আলোর নোয়াখালী প্রতিবেদক মাহবুবুর রহমান, এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মানিক ভূঁইয়া, নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টিভির নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, আমার দেশ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়া, আমার সংবাদের নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ প্রমূখ।

    এসময় চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, সাংবাদিক জামাল হোসেন বিশাদ, জি টিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকার, এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. সেলিম, এনটিভি অনলাইনের আবদুল্লাহ চৌধুরী, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদার, বাংলা ভিশনের ডিজিটাল প্রতিনিধি কামরুল কানন, মানব জমিনের কবিরহাট উপজেলা প্রতিনিধি জহিরুল হক জহির, ইনকিলাবের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আনোয়ার তোহা, ভোরের কাগজের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি লিটন দত্ত, হাতিয়া কন্ঠ পত্রিকার সম্পাদক এম দিলদার উদ্দিন, সাংবাদিক মোজ্জামেল হোসেন কামাল, নয়া সকাল সম্পাদক জুয়েল রানা লিটন, ডেইলি ক্যাম্পাস নোয়াখালী প্রতিনিধি মাহমুদ ফয়সালসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলা শহরের সমবায় ব্যাংক লিমিটেড মার্কেটের সালামির মাধ্যমে মালিকানা গ্রহণকারী ব্যবসায়ীদের জোরপূর্বক বের করে দিয়ে মার্কেটের দোকানগুলো দখল করার চেষ্টা করছে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলসহ একটি চক্র। এই নিয়ে মার্কেটের দোকান মালিকরা ফুঁসে ওঠেছে। ওই জোরপূর্ব দখল কর্মযজ্ঞের অংশ হিসেবে মার্কেটের নিচ তলায় অবস্থিত দৈনিক সফল বার্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আবদুল মোতালেব আপেল ও তাঁর চক্রের সদস্যরা। এই নিয়ে গত ০১ জানুয়ারী, ০৪ জানুয়ারী ও ২০ জানুয়ারী দখলবাজ আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে দৈনিক সফল বার্তা পত্রিকায় সিরিজ সংবাদ প্রকাশ করা হয়।

    বক্তারা বলেন, ওই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল গত ১৩ মে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোয়াখালীর সিনিয়র সাংবাদিক দৈনিক সফল বার্তা পত্রিকার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন। 

    বক্তারা সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ১০ দিনের আল্টিমেটাম দেন। একই সঙ্গে দৈনিক সফল বার্তা পত্রিকার কার্যালয় খুলে দেওয়ারও দাবি জানান।

    এছাড়া মানববন্ধন কর্মসূচি থেকে দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন ও বন্ধের দাবি তোলেন সাংবাদিকরা।


    মো. সেলিম, নোয়াখালী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন