বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট

    বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

    রোববার (১৮ মে) সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তবে ফ্লাইট স্থগিতের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু বলা হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে রুটটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট চলবে না।

    যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের কোনও বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিটধারীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন