বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ আয়োজিত দুটি আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রণ পেলেও ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিতব্য তৃতীয় ওশেন কনফারেন্সে অংশগ্রহণের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে নির্দিষ্ট কনফারেন্স ছাড়া কোনো দ্বিপক্ষীয় বৈঠকের নিশ্চয়তা না থাকায় তিনি এ সফরে যাচ্ছেন না। বাংলাদেশের পক্ষ থেকে ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কনফারেন্সে অংশ নেবে।

    অন্যদিকে, ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে অংশ নেওয়ার আমন্ত্রণ থাকলেও প্রধান উপদেষ্টা সেখানে যাচ্ছেন না। এ সফরেও বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেবে, যা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো হতে পারে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগের সফরগুলোর তুলনায় এবারের কনফারেন্সগুলোতে কূটনৈতিক বা অর্থনৈতিক অগ্রাধিকার তেমন না থাকায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণের প্রয়োজন দেখা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন