শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • হায়দরাবাদে ভবনে আগুন, প্রাণ গেল নারী-শিশুসহ ১৭ জনের

    হায়দরাবাদে ভবনে আগুন, প্রাণ গেল নারী-শিশুসহ ১৭ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ শহর হায়দরাবাদে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একাধিক নারী এবং একটি ৭ বছর বয়সী শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    রোববার (১৮ মে) শহরের ঐতিহাসিক চারমিনার এলাকার কাছাকাছি একটি ভবনে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ভবনে অনেকে আটকা পড়ে যায়, যার ফলে হতাহতের সংখ্যা বাড়ে।

    ঘটনার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় রাতের দিকে আগুন লাগে এবং তা দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    প্রশাসনের পক্ষ থেকে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    সংবাদমাধ্যমটি বলছে, হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছেই একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত বছরের এক শিশু কন্যা এবং একাধিক নারীও রয়েছেন।

    রোববার সকালে গুলজার হাউস এলাকার ওই ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পরে ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিনির্বাপণ দপ্তরে আগুন লাগার খবর পৌঁছায়।

    দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ওই পরিবারটি গুলজার হাউসের একটি দোকানের ওপরের তলায় বসবাস করত। তিনি বলেন, “আমি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। খুবই দুঃখজনক একটি ঘটনা। কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল ও বিদ্যুৎ বিভাগকে আরও দক্ষ ও সজ্জিত করতে হবে। আমাকে জানানো হয়েছে, দমকল বাহিনী প্রাথমিকভাবে সঠিক সরঞ্জাম ছাড়াই এসেছিল।”

    তিনি আরও বলেন, ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনার চেষ্টা করা হবে এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

    পুলিশ জানিয়েছে, ভবনটিতে মূলত একটিই প্রবেশপথ ছিল। তবে উদ্ধারকাজ চালাতে গিয়ে আরেকটি প্রবেশপথ তৈরি করা হয়। ভবনের ভেতরে আটকে পড়া অধিকাংশ মানুষ তখন অচেতন ছিলেন। হায়দরাবাদ পুলিশ কমিশনারেটের উপ-কমিশনার স্নেহা মেহেরা বলেন, “পুরোনো ভবন হওয়ায় গলিটি ছিল অত্যন্ত সরু এবং আশপাশে গহনার দোকান ঘেঁষাঘেঁষি করে তৈরি।”

    চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকাটি হায়দরাবাদের অন্যতম পুরোনো এবং ঘনবসতিপূর্ণ ব্যবসাকেন্দ্র। বহু পুরোনো দোকান এবং বসতবাড়ি পাশাপাশি গড়ে ওঠায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেই মনে করছেন অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন