বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশ থেকে যারা অর্থ নিয়ে চলে গেছেন, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: গভর্নর 

    বাংলাদেশ থেকে যারা অর্থ নিয়ে চলে গেছেন, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: গভর্নর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে অর্থপাচার করা ব্যক্তিদের ধরতে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করার বিষয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যারা অর্থ নিয়ে বাইরে চলে গেছেন, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ অর্থপাচার করে... তারা যেন এর থেকে শিক্ষা নেয়।

    গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামি ব্যাংকের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

    এ লক্ষ্যে প্রবাসীদের সহায়তা কামনা করেন তিনি।  

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম ফজলুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওহাব, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওমর ফারুক খান, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানসহ ব্যাংক কর্মকর্তা ও প্রবাসী ব্যবসায়ীরা।


    মাহিম উদ্দীন মুন্না, ইউএই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন