বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মালয়েশিয়ায় অবৈধদের জন্য সাধারণ ক্ষমা, দেশে ফেরার সুযোগ

    মালয়েশিয়ায় অবৈধদের জন্য সাধারণ ক্ষমা, দেশে ফেরার সুযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়মিত অভিযান চালালেও মালয়েশিয়ায় এখনও অনেক অবৈধ অভিবাসী ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এসব অভিবাসীদের জন্য এবার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।

    শুক্রবার (১৬ মে) এক ঘোষণায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, ‘পুলাং কেকামু’ নামের এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা আগামী এক বছর স্বেচ্ছায় দেশ ছাড়ার সুযোগ পাবেন।

    প্রত্যাবাসনের এ কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো।

    চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।

    দেশটির অভিবাসন বিভাগের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গণমাধ্যমে বলেন, ১৮ বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে না। তবে বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত পরিশোধ করতে হবে। এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

    মালয়েশিয়ায় বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী আছে বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সঠিক কোনো চিত্র পাওয়া যায়নি। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রমবিভাগ বলছে, এটি কয়েক হাজার হতে পারে। যদিও এটি নাকচ করে দিয়েছেন অভিবাসন খাতে কাজ করা দেশের উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ীরা। তারা বলছেন, দেড় থেকে দুই লাখ অবৈধ অভিবাসী থাকার সম্ভাবনা রয়েছে দেশটিতে।

    বিমানবন্দর, বাংলাদেশ পুলিশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে মালয়েশিয়া থেকে ৮০ হাজারের বেশি কর্মী শূন্য হাতে দেশে ফিরে এসেছেন। গত ৬ মাসে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন প্রায় আড়াই হাজার অভিবাসী।

    বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২০১৮ পর্যন্ত বৈধভাবে কাজ নিয়ে মালয়েশিয়া গেছেন সাড়ে ১০ লাখ বাংলাদেশি। নানা অনিয়মের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শ্রমবাজারটি বন্ধ আছে। যা খুলতে কাজ করছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন