শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাম্য হত্যাকাণ্ড: শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের আল্টিমেটাম

    সাম্য হত্যাকাণ্ড: শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

    প্রতিবাদকারীরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে। এই সময় তারা "সাম্য হত্যার বিচার চাই" ইত্যাদি স্লোগান দেন এবং পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন সাম্য। মঙ্গলবার রাতে (১৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।

    হত্যার ঘটনায় গ্রেপ্তার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

    এদিকে সাম্য হত্যার ঘটনার প্রতিবাদের গেল তিন দিন বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ