বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওজন করে বিক্রি করছে গাঁজা। এলাকাবাসী গাঁজাসহ আটক করে গণধোলাই দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়।

    মঙ্গলবার (১৪ মে) রাতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জোলশ খা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দপুর এলাকার মাদক ব্যবসায়ী মোঃ তৌফিক মৃধা মাদক ব্যবসা করে আসছে। স্থানীয়রা তাকে একাধিকবার মাদক ব্যবসা থেকে বিরত থাকতে অনুরোধ জানায়। স্থানীয়দের তৌয়াক্কা না করে মাদক বিক্রি করে আসছে তৌফিক। ঘটনার সময় ওজন মাপার যন্ত্র দিয়ে গাঁজার প্যাকেট করছিল।

    এসময় তাকে গণধোলাই দিয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। সংবাদ পেয়ে থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর ঘটনাস্থল থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা ওজন করার যন্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আটককৃত মাদক ব্যবসায়ী তৌফিক মৃধা(৪৫) গোবিন্দপুর মৃধা বাড়ির মৃত বশু মৃধার ছেলে।

    এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


    এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন