বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

    লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন? ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।   

    নিহত মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।   জানা গেছে, মোসলেহ উদ্দিনের তিনজন ছেলেমেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে আছেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, মোসলেহ উদ্দিন মাদকসেবী ছিলেন। সম্প্রতি এলাকায় তাকে গাঁজাসহ ধরে স্থানীয়রা।  

    নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে। কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।    শ্বশুর কামাল মাঝি বলেন, ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নয়।  

    হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন