বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • লাকসাম যাত্রীবাহী সাগরিকা বাস উল্টে আহত ৭জন

    লাকসাম যাত্রীবাহী সাগরিকা বাস উল্টে আহত ৭জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে যাত্রীবাহী বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টায় ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসের গতি ৯০ কিলোমিটারের উপরে ছিল। 

    লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত ৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

    লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে, কেউ নিহত হয়নি।

    লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।


    মামুন আলম (রিপন) লাকসাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন