বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান এনআইডি সংশোধনে ইসির নতুন নির্দেশনা, জন্মতারিখ ও নাম বদলে নতুন নিয়ম সোনার অলঙ্কারের দাম ভরিতে বাড়ল ১,৬৩৩ টাকা
  • পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আটক ৪

    পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। 

    থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের মৃত নেহাল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ সমর্থিত ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়লকে বাঁকা বাজার থেকে ও একই ইউপি’র কাটিপাড়া গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে আওয়ামী লীগ সমর্থিত ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পিকে কাটিপাড়া বাজার এলাকা থেকে নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়েছে। যার মামলা নং-১৬।

    অপরদিকে মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্সকে নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়। যার মামলা নং-১০। 

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) ইদ্রিসুর রহমান জানান, উপ-পুলিশ পরিদর্শক খায়রুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ ও
    রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এছাড়াও বুধবার দিবাগত রাতে নিয়মিত মামলায় হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদেরকে বুধবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিসাট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


    পাইকগাছা প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন