শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল-গ্রেনেড, আহত অন্তত ৫০ শিক্ষার্থী

     ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল-গ্রেনেড, আহত অন্তত ৫০ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার—এই তিন দফা দাবিতে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা।

    বুধবার বেলা সাড়ে ১১টায় জবি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে মিছিলটি। কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

    পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। "রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়", "দিয়েছি রক্ত, আরও দেব রক্ত"—এমন সব স্লোগানে মুখর হয়ে ওঠে কাকরাইল এলাকা।

    ঘটনাস্থল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান, সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও পুলিশ—উভয় পক্ষের আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ